টানা ৪ দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে
ফাইল ছবি
নতুন বছরের শুরুতেই ভ্রমণ বা পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা থাকলে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর রয়েছে। সামান্য কৌশল অবলম্বন করলেই তারা টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে নির্বাহী আদেশে বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া, যদি ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নেওয়া হয়, তাহলে ৬ ও ৭ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরে মোট সাধারণ ছুটি রয়েছে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারের সঙ্গে মিলেছে।
আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
ধর্মীয় ছুটির হিসাব অনুযায়ী, আসন্ন বছরে মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিস্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








