এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট
ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি
ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম-এর প্রার্থিতা বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রিটটি দায়ের করেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
রিটে দাবি করা হয়েছে, দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগের কারণে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত করা হোক।
নাহিদ ইসলামের পক্ষে আইনজীবীরা হলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা এবং অ্যাডভোকেট আলী আজগর শরীফী। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, এ সপ্তাহেই হাইকোর্টে রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: হাদী হত্যা মামলার আসামি ফয়সাল রুবেল আদালতে দোষ স্বীকার
এর আগে নির্বাচন কমিশন ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল। পাশাপাশি ১২ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামকেও বৈধ ঘোষণা করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








