News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০১, ২৮ জানুয়ারি ২০২৬

গোপালগঞ্জে শ্রমিক নেতা সাঈদুর হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে শ্রমিক নেতা সাঈদুর হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

১০ বছর আগে গোপালগঞ্জ জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাঈদুর রহমান হত্যার ঘটনায় দায়ী পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী এস এম শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে সাঈদুরকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

এই ঘটনায় সাঈদুরের ভাই রাসু বাদী হয়ে ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়