News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের একতরফা শুল্কনীতি অবৈধ: সুপ্রিম কোর্ট

ট্রাম্পের একতরফা শুল্কনীতি অবৈধ: সুপ্রিম কোর্ট

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিতে বড় ধাক্কা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট রায়ে বলেছেন, ট্রাম্প একের পর এক দেশের ওপর শুল্ক আরোপ করার ক্ষমতা তার এক্তিয়ার বহির্ভূত।

২০২৫ সালের ২০ জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প কূটনৈতিক ও দ্বিপাক্ষিক বাণিজ্যে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছিলেন। ২ এপ্রিল তিনি নতুন শুল্কনীতি ঘোষণা করেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা সব দেশের ওপর ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ এবং ‘পাল্টাপাল্টি শুল্ক’ (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপের কথা বলা হয়েছিল। পরবর্তীতে চীন, ভারত, কানাডা, মেক্সিকো, ব্রাজিলসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের সময়ে এই শুল্ক ব্যাপকভাবে ব্যবহার করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কোনো প্রেসিডেন্ট জরুরি অর্থনৈতিক ক্ষমতা এত মাত্রায় ব্যবহার করেননি। ট্রাম্প তার ঘোষণার সময় ২ এপ্রিলকে ‘স্বাধীনতা দিবস’ বলে অভিহিত করেছিলেন এবং যুক্তরাষ্ট্র অর্থনৈতিক মুক্তি পাবে বলে দাবি করেছিলেন।

যে আইন ব্যবহার করে ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপ করছেন, তা হলো ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনোমিক পাওয়ার অ্যাক্ট (আইইইপিএ), যা ১৯৭৭ সালে প্রণীত। এই আইনের অধীনে শুল্ক আরোপ ও প্রত্যাহারের মূল ক্ষমতা কংগ্রেসের। প্রেসিডেন্ট শুধুমাত্র কংগ্রেসের নির্দেশনা মেনে এই আইন প্রয়োগ করতে পারেন। সুপ্রিম কোর্টের রায়েও এটাই বলা হয়েছে।

শুক্রবার সুপ্রিম কোর্টে ৯ জন বিচারপতির মধ্যে ৬ জন ট্রাম্পের বিরুদ্ধে রায় দেন। এর আগে গত বছরের আগস্টে ফেডারেল আপিল আদালতও ট্রাম্পের শুল্কনীতিকে আইনবহির্ভূত ঘোষণা করেছিল।

আরও পড়ুন: ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হামলাচেষ্টা, গুলিতে নিহত ১
রায়ের ঘোষণা কালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের সঙ্গে বৈঠক করছিলেন। বৈঠকের পর তিনি বলেন, “সুপ্রিম কোর্টের এই রায় অপমানজনক। প্রেসিডেন্ট হিসেবে দেশের জাতীয় স্বার্থ রক্ষার অধিকার আমার আছে। সূত্র : এএফপি

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়