News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৭, ২৪ জানুয়ারি ২০২৬

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ এক ভূমিধসের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত আরও ৮২ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবির মুখপাত্র আব্দুল মুহারি এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং এলাকায় টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। এতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় এবং অনেক মানুষ মাটির নিচে আটকা পড়েন।

নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া, টানা বৃষ্টি এবং বিপুল পরিমাণ মাটি ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: এক বছরের মধ্যে চীন কানাডাকে গিলে খাবে: ট্রাম্প

প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সে কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

এদিকে দুর্যোগকবলিত এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়