News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৫, ২৪ জানুয়ারি ২০২৬

এক বছরের মধ্যে চীন কানাডাকে গিলে খাবে: ট্রাম্প

এক বছরের মধ্যে চীন কানাডাকে গিলে খাবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে কয়েকদিন আগে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন। চুক্তির মাধ্যমে দুই দেশের কিছু পণ্যের আমদানি-রপ্তানিতে শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে, চীন এক বছরের মধ্যে কানাডাকে “গিলে খাবে”।

শুক্রবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প অভিযোগ করেন, কানাডা যুক্তরাষ্ট্রকে সহায়তার বদলে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গভীর করছে। 

তিনি বলেন, গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ক্ষেত্রে কানাডা যুক্তরাষ্ট্রের সহায়তা করছে না। তারা চীনের সঙ্গে ব্যবসা করছে এবং এক বছরের মধ্যে চীন তাদের গিলে খাবে।

ট্রাম্প আরও দাবি করেন, কানাডা যুক্তরাষ্ট্রের বিনামূল্যে সুবিধা ভোগ করছে এবং যুক্তরাষ্ট্রের কারণে বেঁচে আছে। তবে কানাডার প্রধানমন্ত্রী এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন। 

তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের জন্য বেঁচে নেই। আমাদের সাফল্য আমাদের নিজস্ব প্রচেষ্টার কারণে।

আরও পড়ুন: পাকিস্তানে বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ৫

উল্লেখ্য, কানাডা সবচেয়ে বেশি ব্যবসা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে, এরপর চীন। যদিও মাঝে মধ্যেই সম্পর্ক কিছুটা উত্তপ্ত ছিল, সম্প্রতি দুই দেশ আবারও বাণিজ্যিক সম্পর্ক পুনর্স্থাপনের চেষ্টা করছে। সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়