পাকিস্তানে বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ৫
ছবি: সংগৃহীত
বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই পরিণত হয় বিষাদে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় প্রদেশটির দেরা ইসমাইল খান শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, দেরা ইসমাইল খান পিস কমিটির প্রধান নুর আলম মেহসুদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলাকালে বিস্ফোরণটি ঘটে। ওই কমিটিতে আত্মসমর্পণ করা তালেবান সদস্যরাও যুক্ত রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
আরও পড়ুন: আনুষ্ঠানিকভাবে ডব্লিউএইচও থেকে সদস্যপদ প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
উল্লেখ্য, সম্প্রতি এ অঞ্চলে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর তৎপরতা বেড়েছে। সাম্প্রতিক একাধিক হামলার ঘটনায় জঙ্গি সংগঠনটির নাম উঠে এসেছে। পাকিস্তান সরকার টিটিপিকে সমর্থনের অভিযোগে আফগানিস্তানকে দায়ী করলেও তা প্রত্যাখ্যান করেছে কাবুল। আফগানিস্তানের দাবি, নিরাপত্তা ইস্যু পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








