News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৯, ১৩ জানুয়ারি ২০২৬

নিজ নাগরিকদের ‘এ মুহূর্তে’ ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

নিজ নাগরিকদের ‘এ মুহূর্তে’ ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের ‘এই মুহূর্তে’ ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে। 

দেশটির ভার্চুয়াল দূতাবাস স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ায়রি) এক নির্দেশনায় জানায়, ইরানজুড়ে চলমান বিক্ষোভ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং সহিংস রূপ নিতে পারে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্ষোভের কারণে অনেকে গ্রেফতার বা আহত হতে পারেন। এছাড়া রাস্তাবন্ধ, গণপরিবহণ বন্ধ এবং ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার কারণে প্রতিদিনের জীবন ব্যাপকভাবে ব্যাহত হতে পারে।

চলমান সংকটের কারণে অনেক বিমান সংস্থা আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নাগরিকদের স্থলপথে আর্মেনিয়া বা তুরস্কে যাওয়ার পরামর্শ দিয়েছে।

দূতাবাস আরও নির্দেশ দিয়েছে, ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার জন্য প্রস্তুতি নিন, যোগাযোগের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করুন এবং কোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভর করুন না।

আরও পড়ুন: ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর পণ্যে ২৫% শুল্ক আরোপ ট্রাম্পের

যারা তৎক্ষণাৎ ইরান ছাড়তে পারছেন না, তাদের জন্য দেওয়া পরামর্শ: নিরাপদ স্থানে অবস্থান করুন, খাবার, পানি, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস মজুদ রাখুন এবং বিক্ষোভ চলমান এলাকায় যাওয়ার চেষ্টা করবেন না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়