News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৫, ১৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:০৭, ১৩ জানুয়ারি ২০২৬

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর পণ্যে ২৫% শুল্ক আরোপ ট্রাম্পের

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর পণ্যে ২৫% শুল্ক আরোপ ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। সরকারের বিরোধী বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়ানোর মধ্যে এই পদক্ষেপ তেহরানের ওপর আরও চাপ তৈরি করতে পারে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, নতুন শুল্ক ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে কোন পণ্যগুলোকে ইরানের সঙ্গে ব্যবসা হিসেবে গণ্য করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত এবং তুরস্ক।

একই সময়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখনও বিমান হামলার বিকল্পটি বিবেচনায় রাখছেন। তিনি বলেন, ট্রাম্প সবসময় কূটনীতি ও অন্যান্য বিকল্প উন্মুক্ত রাখেন, কিন্তু প্রয়োজনে মার্কিন সেনাবাহিনী ব্যবহার করতে তিনি ভয় পান না।

ইরানের পারমাণবিক কর্মসূচি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি অব্যবস্থাপনা ও দুর্নীতিও পরিস্থিতি আরও জটিল করেছে।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে তৈরি হচ্ছে এআই টুল

গত ২৮ ডিসেম্বর খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মান দ্রুত কমে যাওয়ায় ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। গত এক বছরে ইরানের মুদ্রার মান রেকর্ড পরিমাণে কমেছে এবং মুদ্রাস্ফীতি ৪০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভোজ্য তেল, মাংস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়