নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত ৩২
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের তিনটি গ্রামে মোটরসাইকেল আরোহী সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। এ ছাড়াও অনির্দিষ্ট সংখ্যক লোকজনকে অপহরণ করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, নাইজার রাজ্যের এই গ্রামে সশস্ত্র ব্যক্তিরা লোকজনকে গুলি করে হত্যা করেছে বা তাদের গলা কেটে হত্যা করেছে, বাড়িঘরে আগুন দিয়েছে এবং অনির্দিষ্ট সংখ্যক লোককে অপহরণ করেছে। হামলাকারীরা মোট ৪১টি মোটরসাইকেলে করে গ্রামে প্রবেশ করেছিল; প্রতিটিতে দুই বা তিনজন সশস্ত্র ব্যক্তি ছিলেন।
রয়টার্স আরও জানিয়েছে, তিনটি গ্রামে মৃতের সংখ্যা প্রায় ৩২ জন। অন্যদিকে এএফপি জানিয়েছে, কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। নিকটবর্তী গ্রামে অন্যান্য সম্ভাব্য হামলার বিবরণ এখনও স্পষ্ট নয় এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
চলতি মাসের শুরুতেও একই ধরনের হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। সশস্ত্র অপরাধী দলগুলো বছরের পর বছর ধরে নাইজেরিয়ায় আক্রমণ ও অপহরণ চালিয়ে আসছে। বিশেষ করে পশ্চিম ও মধ্যাঞ্চলে সাম্প্রতিক সময়ে অপরাধমূলক কার্যক্রম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।
ভোরের দিকে টুঙ্গা-মাকেরি গ্রামে হামলা চালানো হয়। নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন এএফপিকে জানিয়েছেন, টুঙ্গা-মাকেরিতে ছয়জন নিহত হয়েছেন। কিছু বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং এখনো নিশ্চিতভাবে বলা যায়নি কতজনকে অপহরণ করা হয়েছে।
আরও পড়ুন: কারাগারে অসুস্থ ইমরান খান, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত সরকারের
নিহতদের বেশিরভাগই নিকটবর্তী কনকোসো গ্রামের বাসিন্দা। ওই গ্রামেও হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় সব ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং চারজন নারীকে অপহরণ করা হয়েছে। হামলার পর ডাকাতরা পিসায় গিয়ে একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় এবং একজনকে হত্যা করে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








