কারাগারে অসুস্থ ইমরান খান, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত সরকারের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত
কারাগারে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সংসদ ভবনে বিক্ষোভ শুরু করে। এর পরপরই তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।
দেশটির সংসদবিষয়ক মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরী বলেন, কারাবন্দি ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হবে। চক্ষু বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় চিকিৎসকদের মাধ্যমে তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয় নিয়ে কোনো ধরনের রাজনীতি করা উচিত নয়। ইমরান খানের স্বাস্থ্য নিয়ে ভিত্তিহীন প্রচারণা বা রাজনৈতিক ফায়দা নেওয়া ঠিক হবে না। সরকার তার চিকিৎসার বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: রাশিয়া থেকে ১৬৮ এস-৪০০ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনছে ভারত
তবে পিটিআই নেতারা পরিবার ও ব্যক্তিগত চিকিৎসকদের পূর্ব সম্মতি ছাড়া ইমরান খানকে কোনো হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। সূত্র: জিও নিউজ
নিউজবাংলাদেশ.কম/এসবি








