News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৮, ২০ ডিসেম্বর ২০২৫

ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা

ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা

ছবি: সংগৃহীত

সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ মেটা কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)  রাতে প্রায় ২২ লাখ অনুসারীর ওই পেজ খুঁজে পাওয়া যায়নি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের দুটি শীর্ষ জাতীয় দৈনিক- প্রথম আলো ও ডেইলি স্টারসহ ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়।

আরও পড়ুন: চালকবিহীন রোবোট্যাক্সি পরীক্ষা শুরু করল টেসলা

বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন ফেসবুকে উস্কানিমূলক কয়েকটি স্ট্যাটাস দেন। এর পর থেকে শুক্রবার রাত থেকে তার ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়