সাত গুণ পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা!
ছবি: সংগৃহীত
কন্নড় চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন রাশমিকা। তবে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’-এ শ্রীভল্লী চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। আল্লু অর্জুনের বিপরীতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায় এবং রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেন অভিনেত্রীকে।
দক্ষিণী সিনেমা থেকে বলিউড— দুই ইন্ডাস্ট্রিতেই এখন সমান জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নির্মাতা ও প্রযোজকদের কাছে তিনি বর্তমানে অন্যতম চাহিদাসম্পন্ন তারকা। আর সেই জনপ্রিয়তার প্রভাব পড়েছে তার পারিশ্রমিকেও।
ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বর্তমানে একটি সিনেমার জন্য রাশমিকা প্রায় ১৫ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। যদি তথ্যটি সত্য হয়, তাহলে এটি হবে তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
আরও পড়ুন: ভক্তদের কথা ভেবেই নতুন সিনেমায় ফিরেছেন মিম
‘পুষ্পা’-র প্রথম কিস্তিতে ২ কোটি রুপি নিয়েছিলেন কিন্তু ছবিটির সাফল্যের পর রাশমিকা একটি সিনেমার জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নিতেন।
সেই তুলনায় বর্তমানে তার পারিশ্রমিক প্রায় সাত গুণ বেড়েছে বলে মনে করা হচ্ছে।
আসন্ন ‘ককটেল ২’ সিনেমায় শাহিদ কাপুরের পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনয়শিল্পীও ছিলেন রাশমিকা মান্দানা। ছবিটির জন্য তিনি ১৫ কোটিরও বেশি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।
অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় তার। ছবিটি তাকে উত্তর ভারতীয় দর্শকদের কাছেও জনপ্রিয় করে তোলে।
বড় বাজেটের সিনেমা, বিজ্ঞাপন এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজের মাধ্যমে তিনি ভারতের অন্যতম ব্যস্ত ও আলোচিত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এছাড়া ‘ছাভা’ সিনেমার জন্য রাশমিকা ৪ কোটি নিয়েছিলেন বলে খবর কইমইয়ের। ‘সিকান্দার’-এর জন্য ৫ কোটি এবং ‘কুবেরা’-তে ৫-৭ কোটি নিয়েছিলেন বলে জানা যায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজবাংলাদেশ.কম/এনডি








