ব্র্যাক ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে যোগ দিলেন ফাওজুল কবির খান
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ব্র্যাক ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়টির নবগঠিত ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’-এর পরিচালকের দায়িত্বও গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে পারিবারিক ঐতিহ্যের কথা তুলে ধরে ফাওজুল কবির খান লেখেন, 'চট্টগ্রামের ভাষায় একটি প্রবাদ আছে- হাইল্যার ফোয়া হাইল্যা হয়, জাইল্লার ফোয়া জাইল্লা। আমার দাদা ছিলেন মাদ্রাসা শিক্ষক, বাবা ছিলেন কলেজ শিক্ষক। তাই আমিও শিক্ষক হয়েছি। আলহামদুলিল্লাহ, পূর্বপুরুষের পেশায় আবার ফিরে এসেছি।'
তিনি জানান, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষকতার অভিজ্ঞতা ১৫ বছরেরও বেশি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ার আগে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন: রুশ সেনাদের কাছে বাংলাদেশি ৩০ যুবককে ‘বিক্রি’, এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা
নতুন দায়িত্ব গ্রহণের পর সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ফাওজুল কবির খান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








