News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৯, ২ জুন ২০২৬

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারসহ একাধিক পদে রদবদল

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারসহ একাধিক পদে রদবদল

ফাইল ছবি

ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এস এম হুমায়ুন কবির সরকার।

সোমবার (১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

অন্যদিকে মাগুরার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ।

এছাড়া সড়ক ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জিন্নাত রেহানাকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল, ট্রেন-বাস-লঞ্চে উপচে পড়া ভিড়

একই প্রজ্ঞাপনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়