বিয়ে করছেন রাফসান-জেফার
ছবি: সংগৃহীত
গত কয়েক বছর ধরেই উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমানকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এতদিন দুজনই বিষয়টিকে বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ বলে দাবি করে আসছিলেন। সামাজিক বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে থাইল্যান্ডে একান্ত সময় কাটানোর ছবিও প্রকাশ্যে এলেও প্রেমের বিষয়ে কখনো সরাসরি মন্তব্য করেননি তারা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার বিয়ের সিদ্ধান্তে পৌঁছেছেন এই দুই তারকা।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে রাফসান সাবাব ও জেফার রহমানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ উপলক্ষে সপ্তাহখানেক ধরেই প্রস্তুতি চলছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দুজনই বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবেন বলে তাদের ঘনিষ্ঠজনেরা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া সুলতানা এশার সঙ্গে তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন রাফসান সাবাব। সে সময় নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে দীর্ঘ ভাবনার পর আলাদা হয়ে যাওয়াকেই সবচেয়ে সম্মানজনক সমাধান মনে হয়েছে।
অন্যদিকে, রাফসানের সাবেক স্ত্রী সানিয়া সুলতানা এশা জানান, তিনি এই বিচ্ছেদ চাননি।
আরও পড়ুন: ‘বিচ্ছেদের গুজবটি সত্য, আমরা আলাদা’
এই বিচ্ছেদের খবর প্রকাশের পরপরই রাফসান সাবাব ও জেফার রহমানের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও জল্পনা চললেও এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি তারা।
নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি








