সংস্কৃতি-বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৬, ১৮ এপ্রিল ২০২১

চলচ্চিত্র সাংবাদিক শফিউজ্জামান খান লোদীর মৃত্যু

চলচ্চিত্র সাংবাদিক শফিউজ্জামান খান লোদীর মৃত্যু

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ শফিউজ্জামান খান লোদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় করোনায় আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নির্মাতা এস এ হক অলিক তার ফেসবুক স্ট্যাটাসে শফিউজ্জামান খান লোদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার বাদ আসর উত্তরা ৪নম্বর সেক্টর মসজিদে জানাজা শেষে শফিউজ্জামান খান লোদীকে সমাহিত করা হবে।

চলচ্চিত্র সাংবাদিকতার পাশাপাশি শফিউজ্জামান খান লোদী বেতার ও টিভির জনপ্রিয় উপস্থাপক ছিলেন। 

দীর্ঘদিন তিনি চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’র উপস্থাপনা করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়