নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০১, ৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:০৬, ৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই

চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে এই চুক্তি সই হয়। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলায়েম চুক্তিপত্রে সই করেন।

চুক্তি অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড ১৫ বছর টার্মিনালটি পরিচালনা করবে। 

আরও পড়ুন: ঢাকার গণপরিবহনে বিশৃঙ্খলা এবং যানজট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ব্যবহারকারীদের কাছ থেকে মাশুলও আদায় করবে প্রতিষ্ঠানটি। বিনিময়ে বন্দর কর্তৃপক্ষকে এককালীন অর্থ ও কনটেইনারপ্রতি মাশুল দেবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারার প্রক্রিয়া গতি পেয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়ে। সেই ধারাবাহিকতায় বিএনপি সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর হলো।
 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়