News Bangladesh

শিক্ষা ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২২, ২ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে আবেদন সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে আবেদন সময় বাড়ল

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আবুদ্দারদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছু প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট www.nu.ac.bd/admissions  থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২৩ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, অনলাইনে প্রাথমিক আবেদন ও ফরম সংগ্রহের শেষ তারিখ: ২২ ফেব্রুয়ারি, আবেদন ফি (১,০০০ টাকা) জমা দেওয়ার শেষ তারিখ: ২৩ ফেব্রুয়ারি, কলেজ কর্তৃক অনলাইনে আবেদন নিশ্চয়ন করার শেষ তারিখ: ২৪ ফেব্রুয়ারি, সোনালী ব্যাংকে ফি’র বিশ্ববিদ্যালয় কপি জমা: ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ।

এছাড়া ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আবেদনের শর্তাবলী ও অন্যান্য বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের অনার্স অপশনে থাকা ভর্তি গাইডলাইন থেকে জানা যাবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটি ঘোষণা

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর প্রকাশিত মূল বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়