News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা, গ্রেফতার ৫

ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা, গ্রেফতার ৫

ছবি: সংগৃহীত

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ার অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতের ঘটনায় নিহতের মা মাধবদী থানায় মামলা করেন।

পুলিশ ও র‌্যাব-১১ যৌথ অভিযানে মাধবদীর কোতালীরচর হোসেন বাজার এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতাকৃতরা হলেন- মো. এবাদুল্লাহ (৪০), মো. আইয়ুব (৩০), গাফফার (৩৪), আহাম্মদ আলী দেওয়ান (৬৫) ও তার ছেলে মো. ইমরান দেওয়ান (৩২)। মামলায় মোট নয়জনকে আসামি করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।

আরও পড়ুন: মিরপুরে মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন

নরসিংদী পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের মতে, মেয়েটিকে প্রায় ১৫ দিন আগে কয়েকজন স্থানীয় যুবক ধরে নিয়ে ধর্ষণ করে। বুধবার রাত ৯টার দিকে তার বাবা মেয়েটিকে খালার বাড়ি নিয়ে যাচ্ছিলেন; পথে পৌঁছালে পাঁচ যুবক তাকে বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়