News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০১, ২০ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:০০, ২০ জানুয়ারি ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ৫০০ বসতি

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ৫০০ বসতি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। 

সোমবার (১৯ জানুয়ারি) রাত ৩টা ২০ মিনিটে শফিউল্লাহ কাটা ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকের একটি এনজিও পরিচালিত শিখন কেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় চার ঘণ্টা চেষ্টা শেষে সকাল ৭টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য্য জানান, উখিয়া ও ক্যাম্প থেকে মোট ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। আগুনে প্রায় ৫০০টি বসতি পুড়ে ছাই হয়ে গেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, আগুন প্রথমে শিখন কেন্দ্রে লেগেছিল এবং পরে পার্শ্ববর্তী শেডে ছড়িয়ে পড়ে।

গত বছরও রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল পুড়ে যায় এবং ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আরও পড়ুন: চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১, জিম্মি ৩

প্রশাসন ও ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা প্রদান করা হবে, জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়