News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৬, ১৪ মে ২০১৫
আপডেট: ১১:৩২, ১৯ জানুয়ারি ২০২০

সালাহউদ্দিনের খোঁজ নিতে শিলংয়ে বিএনপি নেতা, স্বজন

সালাহউদ্দিনের খোঁজ নিতে শিলংয়ে বিএনপি নেতা, স্বজন

ঢাকা: দীর্ঘ দুমাস পর সন্ধান পাওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের খোঁজ খবর নিতে ভারতের শিলংয়ে পৌঁছেছেন বিএনপির সহদপ্তর সম্পাদক আবুল লতিফ জনি।  

বুধবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মেঘালয়ের শিলংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপির দপ্তর সূত্রে এমনটি জানা গেছে।

এছাড়া তার কয়েকজন স্বজনও শিলংয়ে পৌঁছেছেন। তবে পুলিশ সালাহউদ্দিনের সঙ্গে তাদের দেখা করার অনুমতি দিয়েও তা প্রত্যাহার করে নিয়েছেন।

বিবিসি জানিয়েছে, সালাহউদ্দীন আহমদের সঙ্গে দেখা করতে তার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার শিলং এ পৌঁছান।

এদের একজন হুমায়ুন রশিদ জানিয়েছেন, তিনি সালাহউদ্দীন আহমেদের কাজিন। সালাহউদ্দীন আহমেদের সঙ্গে তাদের দেখা করার অনুমতি দিয়েছিলেন শিলং পুলিশের এসপি। কিন্তু পরে সেই অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয়। দেখা করতে না পেরে তারা ফিরে যান। আবদুল লতিফ জনি এবং স্বপন নামে বিএনপির দুজন নেতাও শিলং এ পৌঁছেছেন।

তবে এখন পর্যন্ত সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ ভারতের ভিসা পাননি বলে জানা গেছে।
বর্তমানে সালাহ উদ্দিন আহমেদ মেঘালয়ের শিলংয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজবাংলাদেশ/আরআর/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়