News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৭, ২৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:২৫, ২৬ জানুয়ারি ২০২৬

মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত সাফ ফুটসালের প্রথম আসরে ইতিহাস গড়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।

রবিবার (২৫ জানুয়ারি) ম্যাচ শুরুতে বাংলাদেশ প্রথম গোল হজম করলেও দ্রুত ছন্দ ফিরিয়ে নিয়ে মালদ্বীপের ওপর চাপ সৃষ্টি করে। একের পর এক গোল করে দাপট দেখান সাবিনারা, যেখানে হ্যাটট্রিক করেন সাবিনা খাতুন।

বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করেছিল ভারতকে ৩-১ গোলে হারিয়ে। এরপর ভুটানের সঙ্গে ৩-৩ গোলের ড্রয় খেললেও নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে মালদ্বীপের মুখোমুখি হয়।

আরও পড়ুন: বিসিবি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন ইশতিয়াক সাদেক

শেষ ম্যাচে ১৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের প্রথম সাফ ফুটসাল শিরোপা। সাবিনা খাতুন ও তার সহকর্মীদের এই দাপটপূর্ণ পারফরম্যান্স দেশীয় ফুটবল সমর্থকদের মধ্যে উৎসবের পরিবেশ সৃষ্টি করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়