News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪২, ১ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট

ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে  বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি।  এবার পাকিস্তানের নেওয়া সিদ্ধান্তে নতুন করে চাপে পড়েছে ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থাটি।

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। তবে ম্যাচ বয়কটের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

ঘোষণায় বলা হয়, শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান দলকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে জানানো হয়েছে, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান মাঠে নামবে না।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে।

পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে তারা। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় ওই ম্যাচ থেকে পাকিস্তান দুই পয়েন্ট হারাবে বলে নিশ্চিত করেছে আয়োজকরা।

আরও পড়ুন: ভোটের আগেই মাঠে গড়াচ্ছে আড়াই কোটির টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ’

এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে, বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যে উত্তেজনা ও বৈশ্বিক আগ্রহ থাকে, তার প্রেক্ষাপটে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়