News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩১, ৩ ফেব্রুয়ারি ২০২৬

 আজ পবিত্র শবেবরাত

 আজ পবিত্র শবেবরাত

ফাইল ছবি

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পবিত্র শবেবরাত পালিত হচ্ছে। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের এ রাত মুসলমানদের কাছে ‘মুক্তির রাত’ বা ‘সৌভাগ্যের রাত’ হিসেবে পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস, এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।

শবেবরাত ফারসি শব্দ; ‘শব’ অর্থ রাত, ‘বরাত’ অর্থ মুক্তি, শান্তি ও সৌভাগ্য। আরবি ভাষায় এ রাতকে বলা হয় ‘লাইলাতুল বরাত’। হাদিসে উল্লেখ আছে, মহান আল্লাহ মধ্য শাবানের রাতে তাঁর সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং শিরিককারী ও হিংসুক ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন।

পবিত্র এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দোয়ায় মগ্ন থাকেন। তারা অতীত জীবনের ভুলত্রুটি ক্ষমা প্রার্থনা করে, ভবিষ্যৎ কল্যাণ কামনা করেন এবং মা-বাবা, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র ও সমগ্র বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শবেবরাতের আগের দিন বা পরের দিন রোজা রাখা সুন্নত। অনেক মুসলমান দুই দিন নফল রোজা পালন করেন।

পবিত্র শবেবরাত উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সব সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আরও পড়ুন: রমজান শুরুর সংশোধিত তারিখ জানাল আমিরাত

উল্লেখ্য, শবেবরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তা বহন করে। শাবান মাসের পরই শুরু হয় মাহে রমজান, তাই এ রাত থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা রমজানের প্রস্তুতি শুরু করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়