স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২৮, ১৯ জুলাই ২০২৬

মব সংস্কৃতি চালু করেছেন এনসিপি নেতারা: বুলু

মব সংস্কৃতি চালু করেছেন এনসিপি নেতারা: বুলু

বরকত উল্লাহ বুলু। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের অংশ ছিলেন এবং তাদের বক্তব্যও লাগামহীন। দেশে মবোক্রেসির সংস্কৃতি তারাই চালু করেছেন বলে মন্তব্য করেন তিনি।

রবিবার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং ভাসানী জনশক্তি পার্টির ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ভূরাজনৈতিক বিভিন্ন কারণে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্য নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারা ভারত থেকে নানা ষড়যন্ত্র করছেন। নৈরাজ্য সৃষ্টি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে শেখ মুজিবুর রহমান একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিলেন। এ কারণেই তার সেই শাসনব্যবস্থার অনিবার্য পতন ঘটেছিল বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আমান উল্লাহ

বিএনপির এই নেতা বলেন, দেশকে ভিন্ন খাতে প্রবাহিত করার সব ধরনের অপচেষ্টা থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে। দেশের স্বার্থে সব গণতান্ত্রিক শক্তির সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়