স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৮, ১২ অক্টোবর ২০২৬

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত তার বাসায় এ ঘটনা ঘটে। জি এম কাদের নিজেই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ৫০ থেকে ৬০ জন যুবক তার বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দেন। একপর্যায়ে তারা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং ভাঙচুর চালান। এ সময় তাকে ভারতের দালাল বলেও স্লোগান দেওয়া হয়।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ

জি এম কাদের আরও জানান, পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়