স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২১, ৭ অক্টোবর ২০২৬

সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা নাশকতায় জড়াচ্ছে: রিজভী

সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা নাশকতায় জড়াচ্ছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা ও দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত দোসররা নানাভাবে তৎপর রয়েছে। তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন উল্লেখ করে রিজভী বলেন, আগে থেকেই সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন, যাতে ডেঙ্গুর প্রজননস্থল তৈরি না হয়। আগে ডেঙ্গু পরীক্ষার জন্য টাকা নেওয়া হলেও এখন তা বিনামূল্যে করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না।

আরও পড়ুন: আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের কর্মসূচি

এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রিজভী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়