তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৫, ৭ অক্টোবর ২০২৬

এআই শপিং অ্যাসিস্ট্যান্ট ও ওয়ান-ক্লিক চেকআউট চালু করল টিকটক

এআই শপিং অ্যাসিস্ট্যান্ট ও ওয়ান-ক্লিক চেকআউট চালু করল টিকটক

ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের আরও সহজে অনলাইনে কেনাকাটার সুযোগ দিতে এআই শপিং অ্যাসিস্ট্যান্ট ও ওয়ান-ক্লিক চেকআউট সুবিধা চালু করেছে টিকটক। নতুন এসব সুবিধার মাধ্যমে ভিডিও দেখার সময়ই টিকটক অ্যাপ থেকে বিভিন্ন ব্র্যান্ডের পছন্দের পণ্য সরাসরি কেনা যাবে।

টিকটকের তথ্যমতে, নতুন শপিং অ্যাসিস্ট্যান্ট মূলত একটি কথোপকথনভিত্তিক এআই এজেন্ট। এটি ব্যবহারকারীদের পছন্দের পণ্য খুঁজে বের করা ও কেনাকাটার সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। পাশাপাশি পণ্যের বিবরণ, সম্ভাব্য ডেলিভারি সময়, আকার ও সহজলভ্যতার তথ্য জানাবে। এমনকি স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটার প্রক্রিয়াও সম্পন্ন করতে সহায়তা করবে এই এআই অ্যাসিস্ট্যান্ট।

টিকটক জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের ফর ইউ ফিড থেকে এক ক্লিকেই বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য কিনতে পারবেন। ফলে ভিডিও দেখার পাশাপাশি অ্যাপ থেকেই সহজে কেনাকাটা করা সম্ভব হবে।

টিকটকের নিজস্ব মার্কেটপ্লেস টিকটক শপ-এর বাইরে আরও বিস্তৃত পরিসরে অনলাইন কেনাকাটার সুযোগ তৈরি করতেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।

টিকটকের তথ্যমতে, এআই শপিং অ্যাসিস্ট্যান্ট ও ওয়ান-ক্লিক চেকআউট সুবিধা চালুর জন্য সেলসফোর্স, শপিফাই, শপলাজা ও স্ট্রাইপের মতো প্রযুক্তি ও বাণিজ্যিক প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্ব করেছে প্রতিষ্ঠানটি। নতুন সুবিধাগুলো টিকটক শপের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার ক্ষেত্রে ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দেবে।

আরও পড়ুন: অবৈধ ফোন বন্ধে নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়