স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৭, ৫ অক্টোবর ২০২৬

নতুন দায়িত্ব পেলেন আসিফ-সারজিস-মিতু

নতুন দায়িত্ব পেলেন আসিফ-সারজিস-মিতু

ছবি: সংগৃহীত

জুলাই যোদ্ধাদের সংগঠন জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতাকে উপদেষ্টা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হয়েছেন সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী। আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।

সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদে রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন।

আরও পড়ুন: বিএনপি প্রমাণ করেছে আইন সবার ওপরে: আজিজুল বারী হেলাল

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জন সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়