কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার
মো. নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা। ছবি: সংগৃহীত
আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পঞ্চগড়-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক সংসদ সদস্য মো. নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তাকে (৫১) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পঞ্চগড় সদর থানার কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, জুলাই অভ্যুত্থানের সময় পঞ্চগড়ের ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে করা মামলা ছাড়াও বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মোট ১২টি মামলা রয়েছে নাইমুজ্জামান ভূইয়ার বিরুদ্ধে।
আরও পড়ুন: প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ
নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকার মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








