স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৪, ৪ অক্টোবর ২০২৬

১২ কেজি এলপিজির দাম বাড়লো ২৫২ টাকা

১২ কেজি এলপিজির দাম বাড়লো ২৫২ টাকা

ছবি: সংগৃহীত

আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রবিবার (৪ অক্টোবর) নতুন এ মূল্য নির্ধারণ করা হয়।

নতুন নির্ধারিত দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৫৮৫ টাকা থেকে বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

তবে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বাজারে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে। খুচরা পর্যায়ে অনেক ক্ষেত্রে ১২ কেজির সিলিন্ডার প্রায় ২ হাজার টাকা দামে বিক্রি হয়েছে।

আরও পড়ুন: এলপিজি বাজারে অস্থিরতা, ১২ আমদানিকারকের হিসাব চায় বিইআরসি

নতুন করে এলপিজির দাম বাড়ায় ব্যবহারকারী পরিবারগুলোর পাশাপাশি পরিবহন ও বিভিন্ন ব্যবসা খাতেও ব্যয়ের চাপ বাড়তে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়