দেশে প্রথমবার এআইভিত্তিক রিয়েল-টাইম ইন্টারভিউ প্ল্যাটফর্ম চালু
ছবি: সংগৃহীত
প্রযুক্তিভিত্তিক এইচআর টেক প্রতিষ্ঠান হাইপো এআই আনুষ্ঠানিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত রিয়েল-টাইম ইন্টারভিউ প্ল্যাটফর্ম চালু করেছে।
রবিবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, দেশের সব নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীর জন্য প্ল্যাটফর্মটি উন্মুক্ত করা হয়েছে।
প্ল্যাটফর্মটির মাধ্যমে চাকরিপ্রার্থীরা রিয়েল-টাইম এআই পরিচালিত ইন্টারভিউয়ে অংশ নিয়ে নিজেদের দক্ষতা ও সক্ষমতা তুলে ধরতে পারবেন। অন্যদিকে নিয়োগদাতারা তথ্যভিত্তিক ও নিরপেক্ষভাবে প্রার্থী বাছাইয়ের সুযোগ পাবেন।
হাইপো এআইয়ের সহ-উদ্যোক্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জিয়াউল পারভেজ চৌধুরী বলেন, নিয়োগপ্রক্রিয়াকে সবার জন্য সমান ও বৈষম্যহীন করার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ।
আরও পড়ুন: বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড পেল ৪৪ উদ্ভাবনী প্রকল্প
তিনি বলেন, রিয়েল-টাইম ইন্টারভিউ সবার নাগালের মধ্যে আনতে প্রতিষ্ঠানটি একটি মোবাইল অ্যাপ্লিকেশনও চালু করেছে। এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা সহজেই এআই-নির্ভর ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








