স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৮, ৬ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:৪০, ৬ অক্টোবর ২০২৬

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই জরিমানা করল আইসিসি

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই জরিমানা করল আইসিসি

ছবি: সংগৃহীত

সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচ শেষে জরিমানার মুখে পড়েছে দুই দলই। স্লো ওভার রেটের কারণে ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আর্থিক শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ভারত চার ওভার এবং ওয়েস্ট ইন্ডিজ দুই ওভার কম বল করেছে। নিয়ম ভাঙার মাত্রা বিবেচনায় ভারতের খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

মাঠের লড়াইয়ে অবশ্য শেষ ম্যাচে দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জয় তুলে নিয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ভারত। তবে শেষ ম্যাচে শাই হোপের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা।

ভারতের দেওয়া ৩৫১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাঁচ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ করেছে তারা।

আরও পড়ুন: রোনালদোর জন্য জাতীয় দলের দরজা খোলা রাখলেন জেসুস

ওয়ানডে সিরিজ শেষে এবার দুই দলের নজর টি-টোয়েন্টিতে। আগামী ৬ অক্টোবর লখনউতে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে আবারও মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়