রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৯, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:০০, ১৩ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানাল এনসিপি

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানাল এনসিপি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে দল হিসেবে অবিলম্বে তাদের বিচারের দাবি জানান।

বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির সহিংস ও অমানবিক চরিত্র আবারও উন্মোচিত করেছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আওয়ামী লীগের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, জনগণের কাছে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের ধরনে কোনো পরিবর্তন আসেনি। অতীতের কর্মকাণ্ডের জন্য তাদের মধ্যে অনুশোচনারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

দেশে-বিদেশে সক্রিয় এ ধরনের নেটওয়ার্ক প্রতিহত করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী আমলের গুম ও খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করতে হবে। পাশাপাশি গণহত্যা ও সন্ত্রাসের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার অবিলম্বে শুরু করতে হবে।

আরও পড়ুন: ফ্যাসিবাদী আচরণ পরিহার করে মানুষের পাশে দাঁড়াতে রিজভীর আহ্বান

অন্তর্বর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, দেশের সংকটময় সময়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন। তাঁদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়