অবৈধভাবে ভুট্টা বীজ প্যাকেটজাত করায় গোডাউন সিলগালা
ছবি: সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রামে বীজ আইন এবং বীজ বিধিমালা না মেনে অবৈধভাবে ভুট্টা বীজ প্যাকেটজাত করার অভিযোগে একটি পরিত্যক্ত গোডাউন সিলগালা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস।
গত শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে এগারটার দিকে পাটগ্রাম পৌর ৫ নং ওয়ার্ডের কালি মন্দির এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ভুট্টা বীজ প্যাকেট করার সময় সিলগালা করা হয়।
স্হানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রাতে একটি পরিত্যক্ত গোডাউন এগ্রি সীডস এর ভুট্টা কয়েকজন ব্যক্তি একটি ওয়ে স্কেল দিয়ে এই ভুট্টা বীজগুলো ওজন করে বাহুবলী ৫৫৫ (বিজেতা সীডস)জাতের মোড়ক, Reliant এবং রাত নামে জাতের মোড়ক দিয়ে ভুট্টা প্যাকেজাত করা হচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে ভুট্টা বীজ প্যাকেটজাত করার ঘটনা ধরা পড়ে। হাতীবান্ধার আল আমীন নামে এক ব্যক্তির নির্দেশে এই প্যাকেট করা হচ্ছিল বলে জানা যায়।
আরও পড়ুন: তিস্তায় ডুবে আছে ২ কোটি টাকার রেসকিউ বোট
ভেজাল ভুট্টা প্যাকেটজাত করার বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, সরকারি বিধিমালা ও নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে অনিয়ম ও সন্দেহজনকভাবে বীজ প্যাকেটজাত করার কোন সুযোগ বা নিয়ম নেই।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস জানান, সন্দেহজনক ও প্রক্রিয়া বহির্ভূতভাবে ভুট্টা বীজ প্যাকেটজাত করায় গোডাউনটি সিলগালা করা হয়েছে। সকল কাগজপত্র যাচাই-বাছাই করে এবং বীজ পরীক্ষার আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।
এদিকে, পাটগ্রাম পৌর এলাকার এই গোডাউন ও ভেজাল বীজ সিন্ডিকেটের সাথে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক জামায়াত নেতা আল আমীন নাম যুক্ত থাকার অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








