জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪০, ১০ অক্টোবর ২০২৬

লালমনিরহাটে সকালে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর

লালমনিরহাটে সকালে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর

ছবি: নিউজবাংলাদেশ

প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন দুই নারী। হাঁটা শেষে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন স্বজনেরা। কিন্তু সেই ফেরা আর হলো না দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ গেল দুজনেরই।

শনিবার (১০ অক্টোবর) সকালে লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, সকালে ওই দুই নারী হাঁটতে বের হলে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: ধস্তাধস্তির একপর্যায়ে তাজমিনকে শ্বাসরোধে হত্যা করেন সুমন

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়