বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪০, ১০ অক্টোবর ২০২৬

নীলের মায়ায় জয়া আহসান, নতুন ছবিতে মুগ্ধ ভক্তরা

নীলের মায়ায় জয়া আহসান, নতুন ছবিতে মুগ্ধ ভক্তরা

জয়া আহসান। ছবি: সংগৃহীত

বয়স বাড়লেও সৌন্দর্যে যেন তার ছাপ নেই। বরং সময়ের সঙ্গে আরও আকর্ষণীয় হয়ে উঠছেন অভিনেত্রী জয়া আহসান। এবার নীলের মায়ায় ধরা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। সম্প্রতি প্রকাশ করা তাঁর একগুচ্ছ ছবি ঘিরে শুরু হয়েছে আলোচনা।

রুপালি পর্দার ব্যস্ততার বাইরে জয়া আহসানের রয়েছে নিজস্ব এক জগৎ। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো এবং নিজের মতো করে জীবন উপভোগ করতে পছন্দ করেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নীল রঙের আবেশে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন জয়া আহসান। ছবিগুলোতে তাঁর চোখের চাহনি ও সাবলীল উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের। ছবি প্রকাশের পর থেকেই তাঁর সৌন্দর্য ও বয়স নিয়ে মন্তব্য করছেন অনেকে।

ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।

ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে জয়ার প্রশংসায় মেতেছেন ভক্তরা। একজন লিখেছেন, আমি ছোটবেলা যেমন দেখছি, এখনো ঐরকম দেখি। আরেকজন মন্তব্য করেছেন, আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।

অন্য এক ভক্ত লিখেছেন, নীল রং দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর, অনেক সুন্দর।

আরও পড়ুন: মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার মিনিস্টার ফাটাকেষ্ট মিঠুন

জয়া আহসানের নতুন ছবিগুলো ঘিরে ভক্তদের এই উচ্ছ্বাস আবারও তুলে ধরেছে তাঁর প্রতি দর্শকের ভালোবাসা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব, ফ্যাশন ও স্বতন্ত্র উপস্থিতির কারণেও নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়