স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪০, ১০ অক্টোবর ২০২৬

ভিসা জটিলতায় পিছিয়ে গেল যুবাদের ওমান যাত্রা

ভিসা জটিলতায় পিছিয়ে গেল যুবাদের ওমান যাত্রা

ছবি: সংগৃহীত

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওমান যাওয়ার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তবে ভিসা জটিলতায় নির্ধারিত সময়ে দেশ ছাড়তে পারছেন না যুব ক্রিকেটাররা।

শনিবার (১০ অক্টোবর) তাদের ওমান যাওয়ার কথা থাকলেও যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দলের কয়েকজন সদস্যের ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার ওমানের উদ্দেশে দেশ ছাড়তে পারে বাংলাদেশ দল।

দিন দুয়েক আগে এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বে রয়েছেন ফরিদ হাসান ফয়সাল। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি মাঠে।

সূচি অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫, ১৮, ২০ ও ২৩ অক্টোবর।

আরও পড়ুন: ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন রেমন ভেগা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড
ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ ও শেখ জারিফ সিয়াম।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়