News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৮, ১৮ মে ২০২৬

৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

ফাইল ছবি

দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টন-এ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে ঈদুল আজহা থাকায় কোনো ইউনিট চাইলে দুই-একদিন পরেও কর্মসূচি পালন করতে পারবে।

আরও পড়ুন: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে: রিজভী

তিনি আরও জানান, আগামী ৩১ মে দুপুর ২টায় রমনায় বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়