স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১০, ১৮ মে ২০২৬
আপডেট: ১১:১১, ১৮ মে ২০২৬

‘দেশের ৯৯ শতাংশ মানুষ ৪জি নেটওয়ার্কের আওতায়’

‘দেশের ৯৯ শতাংশ মানুষ ৪জি নেটওয়ার্কের আওতায়’

ছবি: সংগৃহীত

দেশের প্রায় ৯৯ শতাংশ জনগোষ্ঠী এখন ৪জি নেটওয়ার্কের আওতায় এসেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রবিবার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে বিটিআরসি ভবন-এ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে দেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, হার্ডওয়্যার, সেমিকন্ডাক্টর, সাইবার নিরাপত্তা, ডেটা সেন্টার, স্টার্টআপ ও ডিজিটাল সেবার মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তি উৎপাদন ও রপ্তানিতে শক্তিশালী অবস্থানে নিতে কাজ চলছে।

তিনি জানান, বর্তমানে দেশে মোবাইল ফোন সংযোগ ১৮ দশমিক ৮৪ কোটিতে এবং ইন্টারনেট গ্রাহক সংখ্যা ১৩ দশমিক ৩৬ কোটিতে পৌঁছেছে।

আরও পড়ুন: তৃতীয় পক্ষের অ্যাপের সুবিধা পাচ্ছে মেটার এআই স্মার্ট গ্লাস

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়