ট্রাকের চাকা বদলাতে গিয়ে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু
ছবি: সংগৃহীত
ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের চাকা পরিবর্তনের সময় অজ্ঞাত গাড়ির চাপায় ট্রাকচালক ও তার ছেলে নিহত হয়েছেন।
শনিবার (১৬ মে) ভোররাত ৪টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর জেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ট্রাকচালক ইউসুফ আলী (৫০) এবং তার ছেলে ইয়াকুব আলী (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে ঢাকা মেট্রো-ট-১৩-৬৪০২ নম্বরের একটি ট্রাকের চাকা পাংচার হলে সেটি সড়কের পাশে থামানো হয়। পরে ইউসুফ আলী ও তার ছেলে চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট শাহাদাত হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








