বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো পাকিস্তান
ছবি: সংগৃহীত
‘বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর’ উদ্যোগের আওতায় পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী বিনামূল্যে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাবেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপোতে এই ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী নবনির্মিত সামাজিক বিজ্ঞান ভবনে মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে শাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তানের ২২টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
মেলায় একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) এবং আরেকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্মতিপত্র (এমওআই) স্বাক্ষর করা হয়।
হাইকমিশনার ইমরান হায়দার বলেন, এই উদ্যোগ শিক্ষার্থী ও শিক্ষাবিদদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে এবং এটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করবে।
আরও পড়ুন: ১০ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
উপাচার্য এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আন্তর্জাতিক সহযোগিতা উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন সুযোগ তৈরি করে এবং এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক সুযোগের দ্বার উন্মোচন করে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








