রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৫, ১৮ মে ২০২৬

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে: রিজভী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে: রিজভী

ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৮ মে)  রাজধানীর নয়াপল্টন-এ সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জানাজার পূর্বে মরহুমের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন বক্তারা।

রিজভী আহমেদ বলেন, একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি নিচ্ছে সরকার এবং বিভিন্ন জেলায় উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমন সময়ে মিজানুর রহমান সিনহার মতো অভিজ্ঞ উদ্যোক্তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলেও তিনি মন্তব্য করেন।

পরে মরহুমের কফিনে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে মুন্সীগঞ্জে তৃতীয় জানাজার পর নিজ বাড়ি কলমা’র পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

আরও পড়ুন: মোটরসাইকেলের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী: জামায়াত আমির

এর আগে রবিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়