ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১১, ১৮ মে ২০২৬

ওমরাহ মৌসুমের পূর্ণ ক্যালেন্ডার প্রকাশ করল সৌদি আরব

ওমরাহ মৌসুমের পূর্ণ ক্যালেন্ডার প্রকাশ করল সৌদি আরব

ছবি: সংগৃহীত

ওমরাহ পালনের পরিকল্পনায় থাকা মুসল্লিদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ১৪৪৮ হিজরির ওমরাহ মৌসুমের পূর্ণ ক্যালেন্ডার প্রকাশ করেছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ মে ২০২৬ থেকে ওমরাহ ভিসা ইস্যু শুরু হবে এবং একই দিন থেকে তীর্থযাত্রীদের সৌদি আরবে প্রবেশও শুরু হবে। এরপর ১ জুন থেকে নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ এবং ওমরাহ পালনের পারমিট সংগ্রহ করা যাবে।

ক্যালেন্ডার অনুযায়ী, ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ ৯ মার্চ ২০২৭ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সৌদি আরবে তীর্থযাত্রীদের প্রবেশের শেষ সময় ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত রাখা হয়েছে।

ওমরাহ সম্পন্ন করে দেশত্যাগের সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল ২০২৭ পর্যন্ত।

আরও পড়ুন: চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ ২৭ মে

এছাড়া ওমরাহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও বিদেশি এজেন্টদের নির্ধারিত সময়সূচি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। তীর্থযাত্রীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে সব নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সূত্র: সৌদি গ্যাজেট

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়