স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১২, ১৬ মে ২০২৬

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে সড়কপথে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে গাড়িবহরে রয়েছেন এবং চাঁদপুরের পথে আছেন।

চাঁদপুরে প্রবেশের আগে সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী হিসেবে চাঁদপুরে এটি তারেক রহমানের প্রথম সফর। এর আগে সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে চাঁদপুর সফর করেছিলেন তিনি।

আরও পড়ুন: হাম রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

দিনব্যাপী সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়