২৪ ঘণ্টার ব্যবধানে আবার কমলো সোনার দাম
ফাইল ছবি
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংশোধিত দামে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এর আগে এই দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
নতুন দরে ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: সবজির দাম অপরিবর্তিত, বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম
বিশ্ববাজারে স্বর্ণের দামের ওঠানামার প্রভাবে দেশের বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সাম্প্রতিক সময়ে পরিবর্তনের মধ্যে রয়েছে বলেও উল্লেখ করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








