News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২০, ১৮ মে ২০২৬

ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সব সিএনজি স্টেশন

ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সব সিএনজি স্টেশন

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রী ও যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১৩ মে পেট্রোবাংলা-র চেয়ারম্যানকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

চিঠিতে বলা হয়েছে, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ঈদের আগের ৭ দিন, ঈদের দিন এবং পরের ৫ দিনসহ মোট ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

সরকারের এ সিদ্ধান্ত আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

আরও পড়ুন: দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

এদিকে, ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়