স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৭, ১৮ মে ২০২৬
আপডেট: ০৯:৫৮, ১৮ মে ২০২৬

বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত মেসি, ডি পলের সঙ্গে চলছে দ্বিগুণ অনুশীলন

বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত মেসি, ডি পলের সঙ্গে চলছে দ্বিগুণ অনুশীলন

ছবি: সংগৃহীত

ফুটবলের মহারণ বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ক্লাব ফুটবলের মৌসুম শেষের পথে। এরপরই পুরোপুরি শুরু হবে বিশ্বকাপকে ঘিরে খেলোয়াড়দের প্রস্তুতি।

তবে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি-এর প্রস্তুতি শুরু হয়েছে আরও আগেই। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি-এর হয়ে খেলার পাশাপাশি বিশ্বকাপকে সামনে রেখে নিজের শারীরিক ফিটনেসে বাড়তি মনোযোগ দিচ্ছেন তিনি।

কিংবদন্তিতুল্য ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকা মেসি ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পরও নিজেকে থামিয়ে রাখেননি। বরং এবার আরও কঠোর পরিশ্রমে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

মেসির ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দি পল জানিয়েছেন, বিশ্বকাপ মিশনকে সামনে রেখে তারা দুজনেই বিশেষ ফিটনেস পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন।

তিনি বলেন, গত কয়েক মাস ধরে ক্লাবের অনুশীলনের বাইরে আলাদা একটি প্রশিক্ষণ পরিকল্পনা অনুসরণ করছেন তারা। সেখানে নিজস্ব ট্রেইনারের অধীনে দ্বিগুণ পরিশ্রম করছেন দুজনেই, যাতে সর্বোচ্চ শারীরিক অবস্থায় পৌঁছানো যায়।

বর্তমান মৌসুমে ইন্টার মায়ামির হয়ে দারুণ ফর্মে আছেন মেসি। তিনি নিয়মিত গোল ও অ্যাসিস্ট করে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শেষ ম্যাচেও তিনি গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেন, যা দলকে জয় এনে দেয়।

আরও পড়ুন: ২৩২ রানে অলআউট পাকিস্তান, বাংলাদেশের ৪৬ রানের লিড

বিশ্বকাপের আগে মায়ামির আরও একটি ম্যাচ খেলার পর আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন মেসি ও দি পল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়