স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৩, ১৬ মে ২০২৬
আপডেট: ১৩:৩৫, ১৬ মে ২০২৬

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মোট ১৫ জন

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মোট ১৫ জন

ছবি: সংগৃহীত

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ফলে এ বছর মোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

শনিবার (১৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ১৫০টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৫টি, সৌদি এয়ারলাইনসের ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইট রয়েছে।

সর্বশেষ শুক্রবার (১৫ মে) টাঙ্গাইলের গোপালপুরের মো. এ মজিদ (৭৫) মদিনায় মারা যান। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন।

এখন পর্যন্ত মারা যাওয়া ১৫ জন হজযাত্রীর মধ্যে ১১ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৪ জন মদিনায় মারা গেছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন।

আরও পড়ুন: জিলহজের চাঁদ দেখতে সৌদি সুপ্রিম কোর্টের আহ্বান

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে (চাঁদ দেখা সাপেক্ষে)। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে এবং হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়